ইতিহাস ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যে নতুন বিতর্কে আমির হামজা

মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত
মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন। তিনি দাবি করেছেন, সাংবাদিকতার নামে কিছু ব্যক্তি সমাজে কলঙ্ক ছড়াচ্ছে এবং তাদের মানুষ বলা ঠিক হবে না—এমন মন্তব্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন আমির হামজা। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে আমির হামজা বলেন, “সাংবাদিক নামের কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক হবে না।” তার এই বক্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তিনি আরও বলেন, কিছু পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াতে পুরোনো ভিডিও কেটে-ছেঁটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং এর মাধ্যমে ভয়ভীতি ও গুজব তৈরি করা হচ্ছে।

তিনি দাবি করেন, ২০১৯ ও ২০২৩ সালের কিছু ভিডিও কাটছাঁট করে ছড়ানো হয়েছে, যার পেছনে নির্দিষ্ট ব্যক্তি ও গোষ্ঠী জড়িত। এ প্রসঙ্গে তিনি একটি গণমাধ্যমের প্রতিনিধির নাম উল্লেখ করে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িতদের নাম জানতে চেয়েছে এবং জামায়াত সেই নামগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়েছে। একই সঙ্গে তিনি এসব ঘটনার জন্য দোষীদের শাস্তির দাবিও জানান।

আরো পড়ুন...  ১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

আমির হামজা বলেন, “বিরোধিতায় যারা আছে তারাই এসব করছে। মানুষের মধ্যে ভয়, ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর জন্য পুরোনো বিষয় সামনে এনে মামলা-মোকদ্দমা করা হচ্ছে।” তার মতে, এসব কর্মকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে তাকে হেয় করার চেষ্টা।

এর আগে বিএনপি নেতা আরাফাত রহমান কোকোকে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে তিনি আবারও নিজের ভুল স্বীকার করেন। আমির হামজা বলেন, “এই বক্তব্যের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি এবং ভুল স্বীকার করেছি। আবারও ২০২৬ সালেও ভুল স্বীকার করছি।” তিনি দাবি করেন, বিষয়টি ইচ্ছাকৃত ছিল না এবং এ নিয়ে আর বিতর্ক না বাড়ানোর আহ্বান জানান।

এ সময় তিনি আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের উদাহরণ টেনে বলেন, “জাইমা রহমান ও তারেক রহমানকে নিয়ে তিনি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে এত বছরে আপনারা একটি কথাও বলেননি।” এ বক্তব্যের মাধ্যমে তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

ঝাড়ু মিছিল প্রসঙ্গে জামায়াত প্রার্থী আরও বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “আপনাদের মা-বোন, স্ত্রী নেই? তাদের দিয়েই মিছিল করান। লাইলা বেগমের মতো নারীকে তিনশ টাকা দিয়ে ভাড়া করে এনে কেন মিছিলে নামানো হবে?” তিনি দাবি করেন, ওই নারী এখন বিপদে পড়েছেন এবং আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন।

আরো পড়ুন...  মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা, শুনানি ২৪ মে

শেষে আমির হামজা ভবিষ্যতে এ ধরনের ভুল না করার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে যেন সাধারণ মানুষ বিশেষ করে নারীদের অযথা ঝুঁকির মধ্যে না ফেলা হয়।

আমির হামজার এসব মন্তব্য নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সাংবাদিক সমাজের একটি অংশ তার বক্তব্যকে অপমানজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। একই সঙ্গে রাজনৈতিক মহলেও বিষয়টি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০