শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২ জুন ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে অনলাইন জুয়ার থাবা: নিঃস্ব হচ্ছে পরিবার, বিপথে যাচ্ছে যুবসমাজ

গাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈরে মোবাইল অ্যাপসভিত্তিক অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। দ্রুত অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক ও বেকার তরুণদের একটি বড় অংশ এই অবৈধ জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে। এর ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে, শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে এবং সামাজিক অস্থিরতা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা ত্রিমোড়, হরতকিতলা, আমতলা, ডাইনকিনি, মাইওয়ান, মৌচাক, সফিপুর ও পৌর এলাকার বিভিন্ন স্থানে তরুণদের মধ্যে অনলাইন জুয়ার প্রবণতা বাড়ছে। স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অর্থ লেনদেনের মাধ্যমে তারা জুয়ার কার্যক্রমে অংশ নিচ্ছে। এতে অনেকেই বড় অঙ্কের অর্থ হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ শিক্ষার্থী জানান, প্রথমদিকে অল্প টাকা বিনিয়োগ করে কিছু অর্থ লাভ করলেও পরে লোভে পড়ে নিয়মিত খেলতে শুরু করেন। বর্তমানে তিনি ধার-দেনায় জড়িয়ে পড়েছেন এবং পড়াশোনায় মনোযোগ হারিয়েছেন।

এক ভুক্তভোগী অভিভাবক বলেন, তার ছেলে অনলাইন জুয়ার কারণে কয়েক লাখ টাকার ঋণে জড়িয়ে পড়েছে। ঋণের চাপ সহ্য করতে না পেরে সে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। এতে পরিবারটি চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।

আরো পড়ুন...  কাঠালিয়ায় বিএনপি–জামায়াত সংঘর্ষে ২ নারী আহত, গ্রেফতার ২

কালিয়াকৈর পৌর এলাকার এক গার্মেন্টস শ্রমিকের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী মাসিক বেতনের বড় অংশ অনলাইন জুয়ায় ব্যয় করেন। ফলে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়েছে এবং পারিবারিক কলহ বেড়েছে।

এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক জানান, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার প্রভাব বাড়ছে। অনেক শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে এবং পরীক্ষার ফলাফলেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

সচেতন মহল মনে করছে, অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের একটি বড় অংশ ঝুঁকির মুখে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্রগুলো শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান, অসহায়দের মাঝে হুইলচেয়ার-ভ্যান-চাউল বিতরণ

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

১০

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

১১

কণ্ঠে নয়, বিবেকে বাজুক ‘আমার সোনার বাংলা’

১২

পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

১৩

সাভারে জমি দখলের অভিযোগে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধন, ভিডিও ভাইরাল

১৪

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে মোটরসাইকেলমহড়া

১৫

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

১৬

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

১৭

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

সেনবাগে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

১৯

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

২০