ইতিহাস ডেস্ক
৩ জুন ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে মৌচাক ইউনিয়ন পরিষদের আড়াবাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবির খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গাজীপুর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়–গোয়ালবাইদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সড়কটির দৈর্ঘ্য ১ দশমিক ৪৬০ কিলোমিটার এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।

আরো পড়ুন...  রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি

অন্যদিকে বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প–৩ এর আওতায় মৌচাক ইউনিয়নের এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস–কাসিমপুর ইউনিয়ন বর্ডার ভায়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। ১ দশমিক ১৬০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের চুক্তিমূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।

এছাড়া মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট–শৈলাখালী ভায়া কুশলনাথ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১ দশমিক ৫০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের ব্যয় ১ কোটি ৮০ লাখ টাকা ধরা হয়েছে।

ফুলবাড়ীয়া ইউনিয়নের আরএন্ডএইচ কে, এনবি পাড়া–বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের ব্যয় ১ কোটি ১৯ লাখ টাকা।

চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ১২০ কিলোমিটার এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। স্থানীয়রা মনে করছেন, এসব সড়ক নির্মাণ সম্পন্ন হলে উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

১০

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

১১

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১২

বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন

১৩

তীব্র তাপদাহে পুড়ছে কালিয়াকৈর, জনজীবন বিপর্যস্ত; রাস্তাঘাটে নেমেছে নীরবতা

১৪

এক মরদেহের সঙ্গে যোগ হলো আরও দুই লাশ, নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৬

মোরেলগঞ্জে পিটিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে  কৃষকের গরু

১৭

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

খানজাহান আলী মাজারের দিঘির সেই কুমির যাচ্ছে খুলনার রেসকিউ সেন্টারে

১৯

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

২০