গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী প্রথম খণ্ড গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মাছ লুট, গাছ কর্তন, ফসল নষ্ট, চলাচলের রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ আবুল হাসেম মৃধা জানান, গত ২ জুন ২০২৬ (মঙ্গলবার) প্রতিপক্ষ মোঃ শাহ আলম, মোঃ মোশারফ, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃ আবুবকর, মোহাম্মদ সাজিদ, নাঈম ও মোঃ জুবায়েরসহ তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলার সময় অভিযুক্তরা পুকুর থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। একই সঙ্গে প্রায় ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে গরুর গোয়ালঘরে প্রবেশ করে গবাদিপশু নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ব্যর্থ হয়ে তারা গোয়ালঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। পরে বাড়ির প্রধান চলাচলের রাস্তা ও গবাদিপশু চলাচলের পথ অবরুদ্ধ করে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে থানায় সালিশি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা বাড়ি ও ফসলি জমির সীমানা পিলার উপড়ে ফেলে। প্রায় ৮০ শতাংশ জমির মুগডাল গরু-ছাগল দিয়ে নষ্ট করা হয় এবং ৪০ শতাংশ জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

আরো পড়ুন...  কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

আবুল হাসেম মৃধা আরও অভিযোগ করেন, এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে একাধিকবার হত্যার হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০