মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৪ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

তীব্র গরম ও চলমান তাপপ্রবাহে জনদুর্ভোগ কমাতে চাঁপাইনবাবগঞ্জে পথচারী, শ্রমজীবী ও কর্মজীবী মানুষের মাঝে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ১০ দিনব্যাপী এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ।

বেলা সাড়ে ১১টা থেকে শহরের নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট, শান্তি মোড় ও বিশ্বরোড এলাকায় পথচারী, ট্রাফিক পুলিশ সদস্য, রিকশা-ভ্যান ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, মেহেদি হাসান ও আইরিন পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশিদ বলেন, “প্রচণ্ড গরমে সাধারণ মানুষ, পথচারী, ট্রাফিক পুলিশ এবং পরিবহন শ্রমিকরা চরম কষ্টের মধ্যে রয়েছেন। তাদের কথা বিবেচনা করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যারা খোলা আকাশের নিচে কাজ করেন, তাদের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হচ্ছে।”

আরো পড়ুন...  গলাচিপায় ডিজিএফ চাল বিতরণ

তিনি আরও বলেন, “রেড ক্রিসেন্টের মাধ্যমে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে অসহায় ও সাধারণ মানুষ উপকৃত হন।”

বিতরণ কার্যক্রমে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকরা জানান, চলমান তাপপ্রবাহের সময়জুড়ে এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০