শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৪ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিকআপভ্যানে করে তিনটি গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক আচরণের কারণে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন তিন ব্যক্তি। পরে তাদের তিনটি গরুসহ কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার আবেদ আলীর ছেলে মুক্তার হোসেন (৪২), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবচারা এলাকার শাহ আলমের ছেলে আলামিন হোসেন (৩৮) এবং পিকআপের এক হেলপার। তবে হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে একটি পিকআপভ্যানে তিনটি গরু নিয়ে দ্রুতগতিতে বড়ইবাড়ী-সফিপুর সড়ক দিয়ে যাওয়ার সময় চালক ও তার সহযোগীদের গতিবিধি সন্দেহজনক মনে হয় স্থানীয়দের। পরে সিনাবহ বাজার এলাকায় পিকআপটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে।

এ সময় স্থানীয় জনতা পিকআপভ্যানসহ তিনজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয় এবং তিনটি গরুসহ পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া গরুগুলো সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে গরুগুলোর প্রকৃত মালিকানা এবং সেগুলো চুরি করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরো পড়ুন...  রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের মাধ্যমে তিনজন ব্যক্তিকে একটি গরুবাহী পিকআপসহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপে থাকা তিনটি গরুর মালিকানা এবং এগুলো চুরির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০