মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি; থানায় অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে সীমানা প্রাচীর ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ১০ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুরছালিন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন সকালে আসামপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে মোঃ দুলাল মিয়া ও লোকমান মিয়ার নেতৃত্বে একদল লোক মুরছালিনের মালিকানাধীন বসতবাড়িতে প্রবেশ করে সীমানা প্রাচীর এবং তিনটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এতে প্রায় ১০ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন— রুপাই মিয়া, গেদা মিয়া, জসিম মিয়া, সুজিত মিয়া, রুমন মিয়া, জাহিদ মিয়া, খাইরুল ইসলাম, ফয়জুল ইসলাম, জুনেদ, সুয়েব মিয়া, রাকিব মিয়া, আজিজুল, লোকমান মিয়াসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

ভুক্তভোগী মুরছালিন অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী আবুল কালাম ও আব্দুল আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পক্ষের সম্মতিতে সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ এবং সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বাড়ির উত্তর পাশে প্রায় ১২০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা প্রাচীর নির্মাণ করেন।

আরো পড়ুন...  নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

তার দাবি, ওই প্রাচীর নির্মাণের পর ৩ জুন দুলাল মিয়া ও লোকমান মিয়ার নেতৃত্বে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে এসে প্রাচীর ও সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ভাঙচুরের ঘটনা ঘটে যায়।

মুরছালিন বলেন, “অভিযোগ দায়েরের পরও অভিযুক্তরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্ত মোঃ দুলাল মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জগন্নাথপুর থানায় দায়েরকৃত অভিযোগের বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০