মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান, মাদক পাচারচক্রের ৩ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শুক্রবার (৫ জুন) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীন চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১টার দিকে হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক পাচারের প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের মো. সাগর হোসেন (১৬)। তারা সবাই ভোলাহাট উপজেলার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় Eskuf সিরাপ, তিনটি মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল, আটক ১

বিজিবি আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০