মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৭ জুন ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুন ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মে ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি)-এর ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রমে সদর থানার এএসআই আব্দুল মোতালেবের নেতৃত্বে ১৮টি, নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেনের মাধ্যমে ৩টি এবং শিবগঞ্জ থানার এসআই মো. রবিউল ইসলামের মাধ্যমে ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হলে তারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। হারানো মোবাইল দ্রুত উদ্ধারের জন্য তিনি সবাইকে নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানান।

এ ধরনের উদ্যোগে পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  নীলডুমুর বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

কোনো মা-বাবাকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়’ — কুড়িগ্রামের জুলাই শহীদ রাজিবের মা

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

১১

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

১২

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৩

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

১৪

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

১৫

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১৭

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১৮

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

২০