শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মোরেলগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সহজ, দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার এবং মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ আদালতের দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে সহজেই ন্যায়বিচার পেতে পারেন। তবে এখনও অনেক মানুষ গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় এ সেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, গ্রাম আদালতকে কার্যকর করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  নির্বাচনী ক্যাম্পেইনে হামলার পেছনে দুর্নীতিবাজ চক্র: ভিপি রিয়াজুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০