ইতিহাস প্রতিবেদক
১৩ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা ভেঙে সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ আটক ১১ মৌয়াল

সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে চলমান তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মধু আহরণের অভিযোগে ১১ জন মৌয়ালকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে প্রায় এক হাজার কেজি মধু এবং দুটি নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা গহীন সুন্দরবন থেকে ফেরার পথে পিনমারি খাল এলাকা থেকে তাদের আটক করেন। পরে আটক মৌয়ালদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা। বন বিভাগের তথ্য অনুযায়ী, তারা নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ এবং বনজ সম্পদ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময় বন থেকে মাছ, কাঁকড়া, মধুসহ কোনো ধরনের সম্পদ আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু ওই মৌয়ালরা নিয়ম ভঙ্গ করে বনে প্রবেশ করে মধু সংগ্রহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরো পড়ুন...  খুলনায় শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ছাত্র-জনতার মিছিল ও বিক্ষোভ

তবে আটক হওয়া মৌয়ালদের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, বন বিভাগের এক দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে চুক্তি করেই তারা সুন্দরবনে প্রবেশ করেছিলেন। যদিও ১ জুন থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ছিল, তথাপি ওই চুক্তির আশ্বাসে তারা মধু সংগ্রহের জন্য বনে যান। দীর্ঘ সময় বনে অবস্থানের পর ফেরার পথে বন বিভাগের সদস্যরা তাদের আটক করেন বলে দাবি করেন তারা।

এ বিষয়ে বন বিভাগের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এসিএফ মশিউর রহমান বলেন, “এ ধরনের অভিযোগের বিষয়টি আমি প্রথমবারের মতো শুনলাম। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তদন্ত করা হবে।”

অন্যদিকে অভিযুক্ত জালাল মোল্লা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, গত ১৫ মে বৈধভাবে তিনটি নৌকার পাস করিয়ে মৌয়ালদের সুন্দরবনে পাঠানো হয়েছিল। পরে দুটি নৌকা বনদস্যুদের কবলে পড়ায় তারা নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে পারেননি। ফলে পাসের মেয়াদ শেষ হয়ে যায় এবং আইনগতভাবে তারা অবৈধ হিসেবে গণ্য হন। তিনি আরও বলেন, অতিরিক্ত সময়ের জন্য সরকারি রাজস্ব পরিশোধের সুযোগ দেওয়া হলে তাদের মুক্তির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

আরো পড়ুন...  সুন্দরবনে ২৫ জেলে আটক, ৪০০ কেজি পারশে মাছের পোনা জব্দ

, সুন্দরবনের জীববৈচিত্র্য, মাছের প্রজনন, বন্যপ্রাণীর নিরাপত্তা এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ ও বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

২

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৩

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৪

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৫

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৮

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৯

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১০

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১২

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৩

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৫

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৬

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৮

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৯

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

২০