আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুরুকপাতায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২৭৬ জন

বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। এ উদ্যোগের আওতায় উপজেলার কুরুকপাতা ইউনিয়নে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ২৭৬ জন পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ এবং শিশু।

সোমবার (১৫ জুন) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কুরুকপাতা ইউনিয়ন ও আশপাশের দুর্গম এলাকা থেকে শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।

ক্যাম্পে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সাধারণ রোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও জটিল স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন দেওয়া হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও মানসম্মত ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং উন্নত চিকিৎসা সুবিধার অভাবে নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঘরের কাছেই বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

সুবিধাভোগীদের কয়েকজন জানান, দূরবর্তী হাসপাতালে যেতে সময় ও অর্থ ব্যয় হয়। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে সহজ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

আলীকদম জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে স্বাস্থ্যসেবা কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

জোন সূত্র আরও জানায়, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০