শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে “সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ”-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক মিলনায়তনে “সাহিত্য ও সৃজনশীলতায় সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জাকির হোসেন রিয়াজ। এ সময় ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি এইচ.এম. সাখাওয়াত হোসেন এবং সদস্য সচিব হিসেবে অধ্যাপক জসিম উদ্দিন হাওলাদার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অধ্যাপক প্রবীর কুমার নাথ, অধ্যাপক এইচ.এম. শহিদুল আলম, এম. জহির বাচ্চু, এফ.আর. মাহাদী, অধ্যাপক বুলবুল কবির এবং পথিক কবি এম. মুজাহিদ প্রিন্স।

বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নতুন এই সাহিত্য সংসদ শালীন সাহিত্যচর্চা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে এফ.আর. মাহাদীর লেখা কবিতাগ্রন্থ “তুমি নেই, অথচ আছো” সাহিত্য সংসদের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০