মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি 
১৭ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে শিশুদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর ২টায় উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ‘ফাইভ জিরো প্লাস’ এবং ‘এনাফ’ বিষয়ক সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়।

আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের কর্মসূচি শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, দলগত চেতনা, সহনশীলতা ও দায়িত্ববোধ গড়ে তোলার কার্যকর মাধ্যম। শিশুদের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকা প্রয়োজন।”

আরো পড়ুন...  চরাঞ্চলে নৌ অ্যাম্বুলেন্স চালু

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, পারুল রানী সাহা ও আব্দুল কাদের। এছাড়াও শিশু ফোরামের সভাপতি জান্নাতুন লিমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্য, সিবিও ও সিভিসি প্রতিনিধি এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি, দলগত মনোভাব এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিশুদের উন্নয়ন ও সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভা

চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদপত্রের কালো দিবসে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ গোলে জয় আর্জেন্টিনার

খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

চাঁচড়ায় ৩ কিলোমিটার খাল ভরাট, ১০ গ্রামের ফসল ডুবির শঙ্কায় কৃষক

১০

মহররম: ফজিলত, ইতিহাস ও শিক্ষা

১১

প্রতিভা মডেল একাডেমিতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

১২

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

১৩

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

১৪

ভাণ্ডারিয়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১৫

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

১৬

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ-ইয়াবাসহ আটক ২

১৭

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

১৮

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০