রেজাউল করিম রেজা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)-
২১ জানুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নে কৃষক দলের নির্বাচনি আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন

সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নে কৃষক দলের নির্বাচনি আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন
সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নে কৃষক দলের নির্বাচনি আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন | ছবি: দৈনিক ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষক দল উদ্যোগে এক নির্বাচনি আলোচনা সভা ও ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং ধানের শীষের প্রার্থী ডা. জিয়াকে বিজয়ী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

স্থানীয়ভাবে আয়োজিত এই আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, কৃষক ও সাধারণ মানুষের ভোটেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তাই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সংগঠনকে আরও শক্তিশালী করে মাঠপর্যায়ে কাজ করার কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. আশেখ আলী বিএসসি, আহ্বায়ক, বিএনপি রামজীবন ইউনিয়ন শাখা; মো. কুদ্দুস আলী, সদস্য সচিব, বিএনপি রামজীবন ইউনিয়ন শাখা; মো. শাহজালাল মিয়া, যুগ্ম আহ্বায়ক, বিএনপি রামজীবন ইউনিয়ন শাখা; মো. রস্তম আলী, যুগ্ম আহ্বায়ক, বিএনপি রামজীবন ইউনিয়ন শাখা।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. আজিজুল ইসলাম, সদস্য সচিব, যুবদল রামজীবন ইউনিয়ন শাখা; মো. আসাদুল ইসলাম, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল রামজীবন ইউনিয়ন শাখা এবং মো. আবু বক্কর, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল রামজীবন ইউনিয়ন শাখা।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জে নারী দিবস উদযাপন: আলোচনা ও পুরস্কার বিতরণ

সভায় বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ নানা সমস্যায় জর্জরিত। সার, বীজ, সেচ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে কৃষকবান্ধব নেতৃত্ব প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ১ নম্বর ওয়ার্ড কৃষক দল কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির কাগজপত্র নবীন সদস্যদের হাতে তুলে দেন মো. জুহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, কৃষক দল রামজীবন ইউনিয়ন শাখা এবং মো. জাসীম মিয়া, সভাপতি, কৃষক দল রামজীবন ইউনিয়ন শাখা। নেতারা নবগঠিত কমিটিকে সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত ১ নম্বর ওয়ার্ড কৃষক দল কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। তারা দায়িত্ব গ্রহণ করে এলাকার কৃষকদের ঐক্যবদ্ধ করে নির্বাচনি কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে নেতাকর্মীরা বলেন, ধানের শীষে ভোট দিলে সুন্দরগঞ্জের উন্নয়ন নিশ্চিত হবে। তারা সাধারণ জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আগামী দিনে সুন্দরগঞ্জকে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর পথসভা ও দোয়া মাহফিল

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দলীয় স্লোগানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০