মুহাম্মদ কাইসার হামিদ, (কিশোরগঞ্জ):
১৯ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ডা. মিজানুর রহমান কবির

নীরবে-নিভৃতে অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ভৈরববাসীর কাছে ‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিতি পেয়েছেন মানবিক চিকিৎসক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির। সম্প্রতি এক অসহায় রোগীর চিকিৎসার দায়িত্ব নিয়ে তিনি আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয় সামাজিক কর্মী রাসেলের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত এক দরিদ্র ব্যক্তি ভৈরবের চন্ডিবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কয়েকটি ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব ছিল না।

নিরুপায় হয়ে ওই রোগী সামাজিক কর্মী রাসেলের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর রাসেল ফোনে যোগাযোগ করেন ডা. মিজানুর রহমান কবিরের সঙ্গে। রোগীর অবস্থার কথা শুনেই তিনি মানবিক সাড়া দেন।

ডা. কবির রাসেলকে বলেন, “তোমরা সামাজিক কাজ করো। এই ভালো কাজে আমাদেরও পাশে রেখো। রোগীকে আমার চেম্বারে পাঠিয়ে দাও। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ যা যা চিকিৎসা দরকার, আমি ব্যবস্থা করব।”

পরবর্তীতে রোগীকে তার চেম্বারে নেওয়া হলে তিনি কোনো ধরনের ফি ছাড়াই রোগীকে চিকিৎসা দেন। শুধু তাই নয়, প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে সম্পন্ন করিয়ে দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।

আরো পড়ুন...  বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘটনার পরদিন ডা. কবির নিজেই সামাজিক কর্মী রাসেলকে ফোন করে বলেন, “ভবিষ্যতে কোনো দরিদ্র ও অসহায় রোগী যদি টাকার অভাবে চিকিৎসা করাতে না পারে, তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দিও। আমি সাধ্যমতো বিনামূল্যে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব।”

তার এমন মানবিক উদ্যোগে ভৈরবজুড়ে প্রশংসার জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

এ বিষয়ে ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির বলেন, “মানবসেবার অঙ্গীকার নিয়েই আমি চিকিৎসক হয়েছি। শুধু অর্থের বিনিময়ে নয়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা দিতে পারার মধ্যেও এক ধরনের আত্মতৃপ্তি ও মানসিক শান্তি রয়েছে। আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

স্থানীয়রা মনে করেন, বর্তমান সময়ে চিকিৎসা সেবাকে ঘিরে নানা অভিযোগের মধ্যেও ডা. মিজানুর রহমান কবিরের মতো মানবিক চিকিৎসকরা সমাজে আশা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর এই মহৎ উদ্যোগ ভৈরবসহ আশপাশের এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

২

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

৩

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

৪

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৫

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৬

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৭

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৮

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৯

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১০

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

১১

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১২

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১৩

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৫

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৬

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৭

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

২০