মেহেদি
১৯ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বরাবরের মতোই আর্জেন্টিনা ও লিওনেল মেসি-এর প্রতি নিজের সমর্থনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন তিনি।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি শেয়ার করেছিলেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।”

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। জার্সির সামনে লেখা ছিল ‘মেসি ১০’ এবং পেছনে ‘পরী’।

ভিডিওটির বিশেষত্ব হলো, আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি গানের তালে তালে পরীমণি একে একে ফুটবলারদের সিগনেচার উদযাপন ও ভঙ্গিমা অনুকরণ করেছেন। মাঠে খেলোয়াড়দের বাস্তব মুহূর্তের ভিডিও ক্লিপের সঙ্গে পরীমণির অভিনয়ধর্মী উপস্থাপনা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভিডিওটিতে পরীমণিকে এমিলিয়ানো মার্টিনেজ-এর বিখ্যাত নাচ, নাহুয়েল মোলিনা-র উল্লাস, ক্রিস্টিয়ান রোমেরো এবং মার্কোস সেনেসি-র বিভিন্ন সিগনেচার ভঙ্গিমা নকল করতে দেখা যায়।

আরো পড়ুন...  ‘সেভেন আপ’ শুধু ব্রাজিলের লজ্জা নয়, গৌরবও বটে

https://www.facebook.com/watch/?v=1216892807153056

এছাড়াও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গনসালেস-এর ভঙ্গিগুলোও অনুকরণ করেন তিনি।

ভিডিওর শেষাংশে জার্সি গায়ে ও রঙিন সাজে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন পরীমণি, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। আর্জেন্টিনা সমর্থকরা পরীমণির এই ব্যতিক্রমী উদযাপনের প্রশংসা করেছেন। অন্যদিকে ব্রাজিল সমর্থকরাও মজার মন্তব্য করে আলোচনায় অংশ নিয়েছেন।

বিশ্বকাপের আবহে প্রিয় দলকে ঘিরে পরীমণির এই অভিনব উদযাপন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে এবং ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০