মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২০ জুন ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

যাত্রীসেবার মানোন্নয়ন ও যাতায়াত সহজ করতে দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে মাগুরা শহরের ঢাকা রোডস্থ চাউলিয়া বাসস্ট্যান্ডে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন মনোয়ার হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইছাক মল্লিক, সহ-সভাপতি মিল্টন জামান, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন এবং লাইন সম্পাদক মনিরুল মল্লিক।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে মাগুরা থেকে নড়াইলগামী যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হতো। সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বিভিন্ন স্থানে যানবাহন পরিবর্তন করতে হতো। নতুন এই উদ্যোগের ফলে সেই দুর্ভোগের অবসান ঘটবে।

তারা আরও বলেন, এখন থেকে শুধু মাগুরার যাত্রীরাই নয়, পার্শ্ববর্তী ঝিনাইদহ, ফরিদপুর এবং রাজবাড়ী জেলার যাত্রীরাও মাগুরা হয়ে সরাসরি নড়াইলে যাতায়াত করতে পারবেন।

আয়োজকদের মতে, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে নড়াইল জেলার পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ ও জটিলতার সমাধান হয়েছে। এর ফলেই পুনরায় এ রুটে সরাসরি বাস চলাচল শুরু করা সম্ভব হয়েছে।

আরো পড়ুন...  মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা পরিছন্নতা অভিযান

মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১০

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১২

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

১৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৫

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

১৬

টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

১৭

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

১৮

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

১৯

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

২০