তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২১ জুন ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

‘বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন’ প্রতিপাদ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর আজ (রবিবার) শেষ দিন। পর্যটন শিল্পে পণ্য উন্নয়ন ও প্রচারের লক্ষ্যে আয়োজিত এ উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান এলাকায়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শুক্রবার (১৯ জুন) শুরু হওয়া এ উৎসব চলবে ২১ জুন পর্যন্ত। উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

উৎসবে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিলুপ্তপ্রায় ও বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, পোশাক, ভাষা ও জীবনধারা তুলে ধরা হচ্ছে। উদ্বোধনী দিনে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। পরে ত্রিপুরা, মনিপুরী, সাঁওতাল, গারো, চা-শ্রমিকসহ বিভিন্ন নৃ-গোষ্ঠী নিজেদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য।

উৎসব প্রাঙ্গণে মনিপুরী তাঁতের শাড়ি, বিভিন্ন নৃ-গোষ্ঠীর তৈরি হস্তশিল্প, সৌখিন সামগ্রী এবং ঐতিহ্যবাহী খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করছে। বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি ২৭টি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে এ আয়োজনের মাধ্যমে।

আরো পড়ুন...  খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্যকে পর্যটন সম্পদে রূপান্তরের মাধ্যমে দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে যোগাযোগ ব্যবস্থা, পর্যটন অবকাঠামো ও বিমানবন্দর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির, এম নাসের রহমান এবং হাজী মুজিবুর রহমান চৌধুরী।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের মতে, ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলনমেলা। একই সঙ্গে এটি বাংলাদেশের বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

গবাদিপশুর রোগ প্রতিরোধে শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা যাচাইয়ে সিসিডিবি’র কর্মশালা

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

১০

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

১১

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

১২

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

১৩

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

১৪

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৫

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

১৬

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

১৭

বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

১৮

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

২০