মোরেলগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জ থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে থানার সামনে সড়ক দুর্ঘটনায় ফুলবরু (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে মোরেলগঞ্জ থানার সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফুলবরু মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত রোকা মিয়ার স্ত্রী। তিনি সন্তান-সন্ততিসহ একটি বড় পরিবার রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফুলবরু সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহিদ শাহরিয়ার জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ফুলবরুকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিনের পরিচিত এই নারীকে হারিয়ে এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  সংগ্রাম পেরিয়ে জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে শামীম শিকদার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১০

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১২

কারবালার হৃদয়বিদারক ইতিহাস ও শিক্ষা

১৩

দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৪

পঞ্চগড়ে শালবাহান হাটে মরিচ সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে কৃষকরা

১৫

মৌলভীবাজারে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক-বাস জব্দ, গ্রেপ্তার ৮

১৬

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৭

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৯

মোরেলগঞ্জ থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২০