নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কাবিখা-কাবিটা ও টিআর প্রকল্পে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তিনি টাকা ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না এবং প্রতিটি প্রকল্পের বরাদ্দের বিপরীতে নির্দিষ্ট হারে কমিশন দাবি করেন।

অভিযোগ আরও রয়েছে, কমিশন না দিলে কাজের ফাইল আটকে দেওয়া হয় এবং জনপ্রতিনিধিদের সঙ্গে প্রায়ই তর্কে জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনায় ইউপি সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ওই কর্মকর্তার অফিস কক্ষে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্যের সঙ্গে ঘুষ লেনদেন ও দরকষাকষির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে অর্থ গ্রহণ করছেন—এমন দৃশ্যও রয়েছে বলে দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন, প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই পিআইও ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন। কাজ শতভাগ সম্পন্ন হলেও তিনি তা স্বীকার করেন না এবং অর্থ না দিলে কোনো ফাইলে স্বাক্ষর করেন না।

আরো পড়ুন...  কলকলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, “তারা কাজ না করেই বিল নিতে এসেছিল, সেই বিষয়েই কথা হয়েছে।”

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তিনি জানান, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে এবং স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০