মোহন আলী, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা দাবি, টাকা ছিনতাই এবং বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মো. সামসুজ্জোহা সবুজ অভিযোগ করে বলেন, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও এলাকায় চাঁদা দাবি করে আসছিল। এর প্রতিবাদ করায় তিনি হামলা, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন ১২-মাইল মন্ডলপাড়ার মো. নিজাম (৪৬), আনিচপাড়ার মো. সাচ্চু (২৭) ও মো. সাকিল (২৭)।

ঘটনার বিবরণে বলা হয়, ২২ জুন সোমবার দুপুর ১২টার দিকে ১২ মাইল মোড়ে সাবেক মেম্বারের পথরোধ করে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ সময় তার কাছে থাকা প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। একই সময় তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপির পার্টি অফিস ভাঙচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ সময় ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়, যার ফলে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরো পড়ুন...  ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

ভুক্তভোগী সামসুজ্জোহা সবুজ বলেন, “আমি এলাকার শান্তি বজায় রাখতে অন্যায়ের প্রতিবাদ করেছি। এখন আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।”

ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১০

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১২

কারবালার হৃদয়বিদারক ইতিহাস ও শিক্ষা

১৩

দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৪

পঞ্চগড়ে শালবাহান হাটে মরিচ সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে কৃষকরা

১৫

মৌলভীবাজারে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক-বাস জব্দ, গ্রেপ্তার ৮

১৬

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৭

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৯

মোরেলগঞ্জ থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২০