হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জামান হোটেল মিলনায়তনে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু আইনি সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে এ সমস্যা দূর করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতা প্রয়োজন।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারি হেল্পলাইন ১০৯, ৯৯৯ ও ১০৯৮ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হবে।

সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের তথ্য অনুযায়ী দেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী জীবনে একাধিকবার সহিংসতার শিকার হন এবং অনেকেই ঘটনাগুলো প্রকাশ করেন না।

বক্তারা বাল্যবিয়ে বন্ধ, মাদক নির্মূল এবং নারীদের অর্থনৈতিক ও দক্ষতা উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

আরো পড়ুন...  বেলকুচিতে প্রকল্প পরিদর্শন

ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মহসীন।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর, মৎস্য বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, প্রেসক্লাব প্রতিনিধি, নারী নেত্রীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১০

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১২

কারবালার হৃদয়বিদারক ইতিহাস ও শিক্ষা

১৩

দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৪

পঞ্চগড়ে শালবাহান হাটে মরিচ সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে কৃষকরা

১৫

মৌলভীবাজারে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক-বাস জব্দ, গ্রেপ্তার ৮

১৬

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৭

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৯

মোরেলগঞ্জ থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২০