হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি :
২৩ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে একনেক কর্তৃক অনুমোদিত বিকল্প বাইপাস সড়কের নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদাহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। সড়কের দুই পাশে প্রায় আধা কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, উলিপুর পৌর শহরের যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে ‘হ্যালিপ্যাড থেকে আমিন মোড়’ পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণের জন্য ৬৮ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিনেও দরপত্র আহ্বান না হওয়ায় প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি।

আরো পড়ুন...  শ্রীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

তারা আরও বলেন, শহরের তীব্র যানজটের কারণে জরুরি সময়ে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহনও আটকে থাকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও ভোগান্তির শিকার হতে হয়। সম্প্রতি যানজটের কারণে অ্যাম্বুলেন্সে থাকা এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

বক্তাদের মতে, কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর এবং মাওলানা ভাষানী সেতুর সঙ্গে দ্রুত যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে উলিপুর শহরের এই সড়ক। বিকল্প বাইপাস সড়ক নির্মিত হলে শহরের যানজট কমবে, সময় ও জ্বালানি সাশ্রয় হবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হবে।

মানববন্ধনের প্রধান বক্তা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, “কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের অবহেলার কারণে বাইপাস সড়ক নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। একনেক থেকে অর্থ বরাদ্দের পরও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে যদি প্রকল্পটি বাতিল হয়ে যায়, তাহলে উলিপুরবাসী তা মেনে নেবে না। দ্রুত কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, উলিপুর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সমস্যার সমাধান হবে এবং প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে।

আরো পড়ুন...  কিশোরগঞ্জে উদ্ধার মোবাইল হস্তান্তর

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষিত বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু হলে উলিপুর পৌর শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০