জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণে গ্রীন রোড শো’র তৃতীয় দিনের আয়োজন

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন এবং বর্ষব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিকে সফল করতে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স আয়োজিত ‘গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার’-এর তৃতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) বিকেল ৩টায় কক্সবাজার সদর উপজেলার প্রি-প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো-এর জেলা প্রতিনিধি এস কে রানা, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি কামরুস সরোয়ার, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পী, ন্যাশনাল প্রেস সোসাইটি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. ওবায়দুল হক ছোটন এবং সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান

আরো পড়ুন...  হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত

গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেনমোহাম্মদ রিফাত

প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষিকা কামরুন নাহার বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের পৃথিবীর কর্ণধার। পরিবেশ বিপর্যয় থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে তাদের হাতে সবুজের প্রতীক হিসেবে গাছের চারা তুলে দিতে হবে। শিশুদের মধ্যে যত বেশি প্রকৃতি ও বৃক্ষের প্রতি ভালোবাসা সৃষ্টি করা যাবে, ততই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি শিশুকে বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে ধারণা দিতে হবে। এতে তাদের মধ্যে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার সচেতনতা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

১২

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

১৩

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

১৪

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

১৫

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৮

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১৯

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

২০