রনী আহম্মেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
২২ জানুয়ারী ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিকতায় হারাচ্ছে সরস্বতী পূজার ঐতিহ্য

সময়ের প্রাণবন্ত ও আনন্দঘন সরস্বতী পূজা এখন আর আগের মতো নেই। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক উৎসবের আবহ হারিয়ে বর্তমানে অনেক জায়গায় এই পূজা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়ছে। কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা ঘুরে এবং প্রবীণ গুণীজন ও সুধীজনদের সঙ্গে কথা বলে এমন চিত্রই উঠে এসেছে।

স্থানীয়দের মতে, দুই থেকে তিন দশক আগেও সরস্বতী পূজা ছিল একটি সর্বজনীন উৎসব। পূজার প্রস্তুতি শুরু হতো প্রায় এক মাস আগে। প্রতিমা বায়না, পুরোহিত ঠিক করা, চাঁদা তোলা এবং বাড়ি বাড়ি গিয়ে পূজার নিমন্ত্রণ—সব মিলিয়ে পুরো এলাকাজুড়ে তৈরি হতো উৎসবের আবহ। কোটালীপাড়ার গোপালগঞ্জ কালিবাড়ীসহ বিভিন্ন মন্দিরে তখন থেকেই চলত ব্যস্ত প্রস্তুতি।

পূজার তিন-চার দিন আগে থেকেই এলাকায় সাজ সাজ রব পড়ে যেত। বাঁশ দিয়ে গেট বানানো, সামিয়ানা টানানো, আলো ও মাইক বসানো—সব কাজে অংশ নিতেন স্থানীয় তরুণ ও প্রবীণরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলত সাজসজ্জার কাজ ও পুরোনো বাংলা গানের আসর। ঘরে ঘরে তৈরি হতো মিষ্টি দই, চিঁড়ার মোয়া, মুড়ির মোয়া ও খই, যার গন্ধেই বোঝা যেত পূজা আসন্ন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ঘের মালিকদের মানববন্ধন ও বহিষ্কারের দাবি

পূজার দিন ভোরে ফুল, বেলপাতা, দূর্বা ও আম্রপল্লব সংগ্রহ করে নদীর ঘাটে স্নান ছিল নিয়মিত চিত্র। নতুন পোশাকে শিক্ষার্থীরা মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিত। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর কাছে বিদ্যার আশীর্বাদ প্রার্থনা করত তারা। সন্ধ্যায় আরতি, ঢাকের তালে নৃত্য ও সাংস্কৃতিক আয়োজন মন্দির প্রাঙ্গণকে করে তুলত মুখর।

পূজার পরদিন খিচুড়ি উৎসব এবং তৃতীয় দিনে চিনি-বাতাসা বিতরণ ছিল এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ। এসব রীতির মধ্য দিয়েই গড়ে উঠেছিল সামাজিক বন্ধন ও ধর্মীয় ঐক্য।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তির পথে। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে অনেক জায়গায় পূজার মূল উদ্দেশ্য ভুলে গিয়ে ডিজে গান ও অনাকাঙ্ক্ষিত আচরণে মেতে উঠছে এক শ্রেণির তরুণ-তরুণী। ফলে সরস্বতী পূজার ইতিহাস ও শিক্ষামূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম।

এ বিষয়ে উত্তর কোটালীপাড়া ভাঙ্গারহাট কাজী মন্টু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ললিত চন্দ্র বৈদ্য বলেন,

“আমাদের ছোটবেলায় যেভাবে স্কুল, কলেজ ও গ্রামগঞ্জে জাঁকজমকপূর্ণ ও শালীনভাবে সরস্বতী পূজা হতো, এখন তা আর দেখা যায় না। বর্তমানে এটি অনেকটাই আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। আমরা চাই, আগের মতো সুন্দর ও ঐতিহ্যবাহী পরিবেশে সরস্বতী পূজা উদযাপনের সুযোগ আবার ফিরে আসুক।”

আরো পড়ুন...  শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মনে করছেন, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে এই প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আবারও জীবন্ত করে তোলা সম্ভব। নচেৎ সময়ের স্রোতে হারিয়ে যাবে এক সময়ের প্রাণের উৎসব—সরস্বতী পূজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০