তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
২৬ জুন ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে বালু রাখায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার কুনিমোড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনু নদী থেকে উত্তোলিত বালু কুনিমোড়া এলাকায় প্রধান সড়কের ওপর স্তূপ করে রাখা হয়েছিল। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চরম ভোগান্তি দেখা দেয়। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়।

পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং সড়কে রাখা বালু জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, প্রধান সড়কে বালু বা নির্মাণসামগ্রী ফেলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই

অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, সড়কে অবৈধভাবে বালু বা নির্মাণসামগ্রী রেখে জনভোগান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

আশুরার গুরুত্ব ও তাৎপর্য

মাগুরায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

১০

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

১১

মৌলভীবাজারে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১২

নলডাঙ্গায় ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

১৩

বিশ্বনাথে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

১৪

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে বালু রাখায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

১৫

জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবিকতায় মুগ্ধ সায়েমের পরিবার

১৬

যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

১৭

এইচএসসি পরীক্ষা পরিচালনায় প্রস্তুতি সভা, সভাপতির দিকনির্দেশনা

১৮

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

১৯

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

২০