আলী আজীম, মোংলা (বাগেরহাট)
২৫ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

কাউন্সিলর প্রার্থী কেয়া

মোংলা (বাগেরহাট) পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী ও সমাজসেবী সার্জিনা ইসলাম কেয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় সার্জিনা ইসলাম কেয়া বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সমাজে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সহযোগিতার হাত বাড়ালেই ঈদের আনন্দ পরিপূর্ণতা পায়।

কেয়া আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করছেন। সুযোগ পেলে নারীর নিরাপত্তা, যুব উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সুপেয় পানি ও স্ট্রিট লাইট সুবিধা বৃদ্ধিসহ নাগরিক সুবিধা উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

আরো পড়ুন...  জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী রাখতে হবে”– প্রতিমন্ত্রী ড. ফরিদ

তিনি বলেন, জনগণের সেবা করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি ঈদের শিক্ষা ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি মোংলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বি. এম. ওয়াসিম আরমানের সহধর্মিণী বলেও উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০