মানবতার কল্যাণ, যুব উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং জরুরি সেবা পৌঁছে দেওয়ার দীপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট জেলা ইউনিটের আওতাধীন মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম-এর ২০২৬–২০২৮ মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় থেকে অনুমোদিত এই নতুন কার্যনির্বাহী কমিটি আগামী ১ জুন ২০২৬ থেকে ৩১ মে ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদে তাদের নিয়মিত সাংগঠনিক, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।
গঠিত নতুন এই কমিটিতে মোঃ মারুফ হাওলাদার যুব দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোঃ শিপন ব্যাপারী যুব উপ-দলনেতা-১ এবং বন্যা সরকার বিউটি যুব উপ-দলনেতা-২ হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষরে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করে। কমিটিতে স্বাক্ষর করেন: মাহবুবুর রহমান টুটুল (সেক্রেটারি, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিট), রাকিবুল ইসলাম (যুব প্রধান, যুব রেড ক্রিসেন্ট, বাগেরহাট জেলা ইউনিট), মোহাম্মদ হান্নান (ইউনিট লেভেল অফিসার, যুব রেড ক্রিসেন্ট, বাগেরহাট জেলা ইউনিট)।
বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টনে প্রশাসন, সংগঠন এবং নিয়োগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে সুজন খাঁন ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে রিংকি আক্তার দায়িত্ব পেয়েছেন। প্রশিক্ষণ এবং সহ-পাঠ্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান হোমায়রা খাতুন এবং উপ-বিভাগীয় প্রধান রিয়াদুল জান্নাহ প্রিন্স নির্বাচিত হয়েছেন। আইসিটি, মিডিয়া এবং যোগাযোগ বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন বৃষ্টি খাতুন ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে থাকবেন মোঃ তাকবির হাওলাদার।
তাছাড়াও দুর্যোগ ও মানবিক সহায়তা বিভাগে বিভাগীয় প্রধান তানজিলা আক্তার কেয়া ও উপ-প্রধান জাকির হোসাইন হাওলাদার। স্বাস্থ্য পরিষেবা বিভাগে বিভাগীয় প্রধান শুভজিৎ ঢালী ও বিভাগীয় উপ-প্রধান তনিমা ইয়াসমিন। সম্পদ সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান শোহানুর ইসলাম ও বিভাগীয় উপ-প্রধান মোঃ রাকিব হাওলাদার দায়িত্ব লাভ করেছেন।
নতুন কমিটির যুব দলনেতা মোঃ মারুফ হাওলাদার বলেন, রেড ক্রিসেন্টের মূলনীতি ধারণ করে মোংলা উপজেলার প্রতিটি অঞ্চলে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছায় রক্তদান, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং যুবসমাজকে সমাজসেবামূলক কাজে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির যুব দলনেতা, উপ-দলনেতা সহ সকল সদস্যকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।
নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, মোংলা উপজেলায় মানবিক কর্মকা- ত্বরান্বিত করা, আত্মমানবতার সেবায় যুব সমাজকে উদ্বুদ্ধ করা, প্রথমিক চিকিৎসা এবং দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই টিম সর্বাত্মকভাবে কাজ করে যাবে।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ নবগঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং সফলতা কামনা করেছেন।
মন্তব্য করুন