মোংলা প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাটের মোংলায় পুলিশের টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। পৌর শহরের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে মোংলা পৌর শহরের কলেজ মোড়, থানার কর্নার, বন্দর এলাকার বাসস্ট্যান্ড ও দিগরাজ এলাকায় এসব চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি অবৈধ যান শনাক্ত ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মোংলায় নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। মোংলার চারটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি রামপালের তিনটি পয়েন্টেও চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি বলেন, মাদক, চোরাচালান, অবৈধ যান চলাচল ও নাশকতা প্রতিরোধে এসব টহল ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে জুন মাসে মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়। সে সময় পুলিশ জানিয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছিল।

আরো পড়ুন...  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করা হয়।

এবার ১৫ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতার অংশ হিসেবে মোংলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, চেকপোস্ট ও টহল কার্যক্রমের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০