বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া
২৬ জুন ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সরকারি রাস্তার ওপর বালু, পাথর ও ইট ফেলে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা মৃত আফতাব মিয়ার ছেলে কামাল মিয়া পাঁচজনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।

অভিযোগে কামাল মিয়া উল্লেখ করেন, গত ১৬ জুন অভিযুক্তরা সরকারি রাস্তার ওপর ঘর নির্মাণের উদ্দেশ্যে বালু, পাথর ও ইট এনে রাখেন। অভিযুক্তরা হলেন দৌলতপুর গ্রামের আবুল খয়ের (৬৫), বাবুল মিয়া (৫৫), ফখরুল মিয়া (৪৫), কুদ্দুছ মিয়া (৫৫) ও ফাহাদ মিয়া (২৮)।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে স্থানীয়রা জানতে চাইলে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ভবিষ্যতে এ বিষয়ে কথা বললে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে বলা হয়েছে, ওই সরকারি রাস্তা দিয়ে এলাকার প্রায় ১০ থেকে ১২টি পরিবারের সদস্যসহ প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ নিয়মিত যাতায়াত করেন। এছাড়া স্থানীয় জামে মসজিদের মুসল্লি, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন...  সিলেটে আইনি সেবায় নিয়োজিত নাসিরনগরের সন্তান অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাস্তা বন্ধ করার অভিযোগগুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

আশুরার গুরুত্ব ও তাৎপর্য

মাগুরায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

১০

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

১১

মৌলভীবাজারে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১২

নলডাঙ্গায় ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

১৩

বিশ্বনাথে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

১৪

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে বালু রাখায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

১৫

জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবিকতায় মুগ্ধ সায়েমের পরিবার

১৬

যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

১৭

এইচএসসি পরীক্ষা পরিচালনায় প্রস্তুতি সভা, সভাপতির দিকনির্দেশনা

১৮

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

১৯

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

২০