‎সাভার প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

হুন্ডি ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা ও আরও তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের দাবি, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রতিশোধ নিতেই তাদের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন এই মামলা করা হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বর্তমানে চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার জয়নগরে বসবাস করেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, তিনি সীমান্ত এলাকায় অবস্থানের সুযোগ নিয়ে হুন্ডি ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক আজকের বসুন্ধরাসহ কয়েকটি গণমাধ্যমে জাহাঙ্গীর হোসেনকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা অভিযোগ করেন, তাকে এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ১১ ডিসেম্বর ২০২৫ দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাংবাদিকদের দাবি, জিডির তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হলে আদালত জাহাঙ্গীর হোসেনের নামে সমন জারি করেন। এরপর থেকেই বিভিন্ন ফেসবুক ফেক আইডির মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়।

আরো পড়ুন...  চট্টগ্রামের পতেঙ্গায় চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক

এরই ধারাবাহিকতায় গত ২ জুন ২০২৬ জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গার আদালতে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, রাশেদুল ইসলাম ও আসহাবুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর ন্যস্ত করেন।

সাংবাদিকদের অভিযোগ, সংবাদ প্রকাশের কারণে ভয়ভীতি প্রদর্শন ও পেশাগতভাবে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপার এবং হুন্ডি লেনদেনের অভিযোগে জাহাঙ্গীর হোসেনের নাম এলাকায় আলোচিত। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় উত্থাপিত অভিযোগ এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০