মো. শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি:
২৮ জুন ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্যামনগর পূর্ব আদর্শ থানা শাখার অধীন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ওবায়দুল্লাহ আল মামুনকে সাংগঠনিকভাবে কর্মী পদ থেকে বাতিল ও সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংগঠনটির স্থানীয় নেতৃত্ব। তবে এ সিদ্ধান্তের পর ওবায়দুল্লাহ আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত কারণে নিজেই সংগঠন থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ওবায়দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইসলামী শরীয়তের দৃষ্টিতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর তাকে সাময়িকভাবে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয় এবং বিষয়টি তদন্ত ও যাচাই-বাছাই করা হয়।

দীর্ঘ প্রায় দুই মাস তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করে ছাত্রশিবির। পরে থানা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের পরামর্শক্রমে গত ২৫ জুন তাকে কর্মী পদ থেকে বাতিল এবং সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সংগঠনের দাবি, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ওবায়দুল্লাহ আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ ইচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করে একটি পোস্ট প্রকাশ করেন, যা সাংগঠনিক সিদ্ধান্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

আরো পড়ুন...  নড়াইলের নড়াগাতীতে জমিজমা বিরোধে যুবক নিহত, আহত ২; অতিরিক্ত পুলিশ মোতায়েন

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন বলেন, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ওবায়দুল্লাহ আল মামুনকে কর্মী পদ থেকে বাতিল এবং সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নিজে থেকে অব্যাহতি নেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিষয়টি সঠিক নয়।”

তিনি আরও বলেন, একজন মুমিনের ব্যক্তিগত দোষ-ত্রুটি জনসম্মুখে প্রকাশ না করার নীতি অনুসরণ করে বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। শুধুমাত্র সাংগঠনিকভাবে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছিল। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে বিষয়টি উপস্থাপন করায় সংগঠন তাদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হয়েছে।

জাকির হোসেনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে সংগঠনের নিয়ম ও শৃঙ্খলা অনুযায়ী ওবায়দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে কর্মী পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে এ বিষয়ে ওবায়দুল্লাহ আল মামুনের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১০

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১১

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১২

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৩

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৫

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৬

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৭

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৮

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৯

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

২০