বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:
২৮ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

সিলেটের বিশ্বনাথ উপজেলার স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তার একাধিক বৈঠক ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রবাসী অধ্যুষিত জনপদ হিসেবে পরিচিত বিশ্বনাথ উপজেলা দীর্ঘদিন ধরেই নানা কারণে আলোচনায় রয়েছে। গত দুই দশকে এ উপজেলার রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকটি আলোচিত ও সমালোচিত ঘটনা ঘটেছে। বিশেষ করে ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথের কৃতী সন্তান এম. ইলিয়াস আলী ঢাকায় নিখোঁজ হওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এছাড়া রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাও রয়েছে এ উপজেলায়।

২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা ছিল। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের ছবি প্রকাশের পর বিষয়টি আরও আলোচনায় আসে।

আরো পড়ুন...  টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে সুড়ঙ্গ ও গোপন কক্ষের সন্ধান

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে চেয়ারম্যান দয়াল উদ্দিন বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবির ভাইয়ের কাছে যোগদান করব। আমি বিএনপির রাজনীতিতে আগেও ছিলাম। বর্তমান বিএনপিতে যারা আছেন, তাদের অনেকের চেয়েও আমি সিনিয়র। কাগজপত্র খুঁজলে তার প্রমাণ পাওয়া যাবে। আমি দুই নৌকায় পা রাখতে চাই না। তাই একটি ধারাতেই থাকতে চাই।”

এ বিষয়ে হুমায়ুন কবির বা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে চেয়ারম্যান দয়াল উদ্দিনের এমন বক্তব্য ও সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন তার আনুষ্ঠানিক রাজনৈতিক অবস্থান কী হয়, সেদিকেই নজর স্থানীয় রাজনৈতিক মহলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০