প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
২৯ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের মাথতিয়ার বাড়ির বাসিন্দা ও বিশিষ্ট শিপিং ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিন (৬৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৮ জুন) স্থানীয় মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ফৌজদারহাট দরবার শরীফের আল্লামা কিস্তাস হাশেমী। এ সময় চন্দনাইশের কাঞ্চনগরস্থ জোহাদিয়া দরবার শরীফের দায়িত্বশীল আলহাজ মাওলানা মুহিববুল্লাহসহ বিভিন্ন এলাকার আলেম-ওলামা, মুরিদ, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তাকে স্থানীয় মসজিদের উত্তর পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক বিবাহিত মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া চাওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী মহল আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  আলীকদম প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

১০

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

১১

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১২

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

১৩

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

১৪

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৫

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১৬

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১৭

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১৮

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৯

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

২০