শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় মোরেলগঞ্জ উপজেলায় ৫ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সাড়ে ৬ টন উফশী আমন ধানের বীজ, ১৩ টন ডিএপি সার এবং ১৩ টন এমওপি সার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার ৩ হাজার ২২০ জন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হবে।

আরো পড়ুন...  সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক

তিনি আরও বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সরকারের দেওয়া এই প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষকের উৎপাদন বাড়বে, আয় বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০