মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযান চালিয়ে ১৩৪ বোতল এসকাফ (ESkuf) সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার কাজীহাটা (কলোনীপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাজীহাটা কলোনীপাড়া গ্রামের মো. মাহাবুল মণ্ডল (৩০), পিতা ওলিল মণ্ডল এবং একই এলাকার হাবু (৪২), পিতা মৃত খলিল মণ্ডল।

পুলিশ জানায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) খান মাইদুল ইসলাম রাজিব ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

অভিযানের সময় হাবুর বসতবাড়ির পশ্চিম পাশের একটি ঘরে তল্লাশি চালিয়ে ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন...  ভেড়ামারা সরকারি মহিলা কলেজে পুরস্কার বিতরণ

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মাহাবুল মণ্ডল একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ভেড়ামারা থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ), ১৯(ক) ও ৪১ ধারায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০