মাগুরা প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে মাগুরায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মাগুরায় দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) থান্ডার মো. খায়রুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা এনটিভির ২৩ বছরের পথচলার সাফল্যের কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনায় প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি বিনোদন, সমসাময়িক টকশো, খেলাধুলা, ধর্মীয় ও জ্ঞানভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এনটিভি দেশের দর্শকদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

আরো পড়ুন...  আমোদপুরে মেধাবী শিক্ষার্থী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

অনুষ্ঠানের শেষে অতিথিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং চ্যানেলটির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

বাতাকান্দি আদর্শ স্কুলের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ: উত্তপ্ত মোরেলগঞ্জের গুলিশাখালী মাদরাসা

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

ছয় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিষয়ক সেমিনার

১০

এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রধানমন্ত্রীর: ড. মুজিবুর রহমান

১১

সালেক খান রুনুর সুস্থতা কামনায় মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল

১২

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

১৩

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

১৪

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

১৫

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

১৬

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

১৭

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৮

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১৯

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

২০