মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
১২ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা বাজার এলাকায় জমি দখল, মিথ্যা মামলা এবং অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ মাসুদ রানা মিঠু ও এলাকাবাসী। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মাসুদ রানা মিঠু (৩৫) বলেন, তিনি মৃত সোলাইমান আলী ফৌজদারের ছেলে এবং নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাশিলা ফৌজদার পাড়ার স্থায়ী বাসিন্দা। তিনি অভিযোগ করেন, একই এলাকার মোঃ জয়ফুল ফৌজদার (৫০), যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত, এবং তার ভাই সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন (৫৫) সহ আরও ১০–১২ জন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও দালিলিক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছিলেন।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি তারা আইনগতভাবে ও স্থানীয়ভাবে নিজেদের জমির দখল পুনরুদ্ধার করে ভোগদখল শুরু করেছেন। সংশ্লিষ্ট জমির আরএস খতিয়ান নম্বর ৮২২ উল্লেখ করে তিনি জানান, নিয়মিতভাবে সরকারের নির্ধারিত খাজনাও পরিশোধ করা হচ্ছে।

তবে প্রতিপক্ষ এই দখল পুনরুদ্ধারকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বিভিন্ন ধরনের হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিশেষ করে সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন তার পূর্বের পেশাগত প্রভাব ব্যবহার করে প্রশাসনিক চাপ সৃষ্টি করছেন এবং হয়রানি অব্যাহত রেখেছেন বলে দাবি করা হয়।

আরো পড়ুন...  কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, সংবাদ সম্মেলন আয়োজনের সময়ও প্রতিপক্ষ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা সেনাবাহিনীর মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।

তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসাথে ভবিষ্যতে যেন কোনো ধরনের হয়রানি বা অন্যায় না ঘটে সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল প্রতিপক্ষের পক্ষ থেকে এ ঘটনাকে কেন্দ্র করে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা সংবাদ সম্মেলনে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০