মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম রাকিবুল (৫০) নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (৫ জুলাই) শাহজাদপুর থানায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী শিশুটি উপজেলার রূপবাটি ইউনিয়নের খামার সানিলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল একই গ্রামের মো. আজহার প্রামাণিকের ছেলে। তিনি পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। তার স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুন টিফিন শেষে স্কুলে যাওয়ার পথে শিশুটিকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান অভিযুক্ত। সেখানে শয়নকক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে কাউকে জানালে ক্ষতি করা হবে বলে শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

পরবর্তীতে গত ৩ জুলাই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আবারও শিশুটিকে নিজের বাড়িতে ডাকার চেষ্টা করলে সে দৌড়ে বাড়িতে গিয়ে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।

আরো পড়ুন...  খাটের নিচে লুকিয়েও রক্ষা হয়নি, আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশু ও তার মাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল পালিয়ে যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১০

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

১২

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা, জিডি করতে এসে গ্রেপ্তার স্বামী

১৩

নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

১৪

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো ৯ লাখ টাকার চেক ও গাছের চারা

১৫

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

১৬

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

১৮

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

২০