মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন প্রকল্প, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ উদ্যোগ, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৩৭ হাজার ৫৬৭টি হতদরিদ্র পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে।

এছাড়া ৫৪টি জেলায় খাল খনন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ, নারীদের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালু এবং ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনার কথাও জানানো হয়।

আরো পড়ুন...  প্রকাশ্যে যুবক খুন, আতঙ্ক এলাকাজুড়ে

সভায় বক্তারা এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০