মাহিদুল ইসলাম ফরহাদ, ​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১২৪ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনোহরপুর বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৯ হাজার ৬০০ টাকা। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত ১ জন আসামিসহ মোট ২৭১ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ১০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরো পড়ুন...  কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির চলমান অভিযানকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার হলে সীমান্তপথে মাদক চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০