নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর):
১২ জুলাই ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন আল ইসহাক রাব্বি। “পরিবর্তন হোক, উন্নয়ন হোক—৫ নম্বর ওয়ার্ড হোক সবার অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।

আল ইসহাক রাব্বি বলেন, তরুণদের অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি নির্বাচিত হলে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট নির্মাণ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

আল ইসহাক রাব্বি বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

এদিকে, তাঁর সমর্থকদের দাবি, একজন শিক্ষিত ও উদ্যমী তরুণ হিসেবে আল ইসহাক রাব্বি নির্বাচিত হলে ৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সেনবাগে মহি উদ্দিনকে সংবর্ধনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০