হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সারা দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কুড়িগ্রাম জেলার সকল আইএসপি প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো. জাকির হোসেন রাজু, অপটিক্যাল কমিউনিকেশনের সুকুমার রায়, অরবিট ইন্টারনেটের আকাশ, আইপি ইন্টারনেটের কামরুজ্জামান এবং কুড়িগ্রাম আইএসপির মিলন কুমার সরকার।

বক্তারা বলেন, গত বুধবার দুপুরে চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কের মন মিয়াজী লেন এলাকায় অবস্থিত ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের আইএসপি খাতের উদ্যোক্তা, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

আরো পড়ুন...  নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন ৫০ হাজার জেলে, ইলিশের আশায় কর্মচাঞ্চল্য

তারা আরও বলেন, ইন্টারনেট অবকাঠামোর ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হবে। এর ফলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, সারা দেশের ইন্টারনেট ব্যবসা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০