হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং সাম্প্রতিক বৃষ্টিজনিত দুর্ভোগের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়ে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসানসহ আরও অনেকে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি বন্ধ করো’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, পরীক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি ও সমস্যাগুলো বিবেচনা না করেই পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে, কাদা ও পানি অতিক্রম করে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। কোথাও কোথাও নৌকায় করেও কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। ফলে শারীরিক ও মানসিক চাপের মধ্যেই তাদের পরীক্ষা দিতে হয়েছে।

আরো পড়ুন...  ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

শিক্ষার্থীরা দাবি করেন, বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নেয়নি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, সম্প্রতি অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি রয়েছে। তারা প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরীক্ষার্থীরা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে তাদের আপত্তি নেই; তবে প্রশ্নপত্র অবশ্যই নির্ধারিত পাঠ্যসূচি ও শিক্ষার্থীদের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

এছাড়া ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের বিষয়ে মানবিক ও বাস্তবসম্মত সমাধান গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

মানববন্ধন শেষে পরীক্ষার্থীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০