মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ড পার্কে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জন কার্যালয়, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে শহরের নোমানী ময়দান সংলগ্ন মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন।

আরো পড়ুন...  ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা নাজিরুল ইসলাম, হেফাজতে ইসলাম মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা জাবের তাজালরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। জুলাই আন্দোলনে দেশের অন্যান্য জেলার মতো মাগুরাতেও ১০ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথকভাবে র‍্যালি, আলোচনা সভা ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলার বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরাবাসী জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০