মঠবাড়িয়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে অসংখ্য ভুলের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাস মহল লতীফ ইনস্টিটিউশনের ২০২৬ সালের অর্ধ-বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রে অসংখ্য ভুল থাকার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রশ্নপত্রে প্রায় ৭০ থেকে ৮০টি ভুল থাকার অভিযোগ ওঠার পর প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

অফিস আদেশে বলা হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই, প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হয়েছে কি না তা পরীক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশসহ একটি তদন্ত প্রতিবেদন আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।

প্রশ্নপত্রে বিপুল সংখ্যক ভুল থাকার অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে শিক্ষা ব্যবস্থার মান, প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুতর বিষয় হিসেবে দেখছেন।

আরো পড়ুন...  মহিপুরে বিশেষ ব্যবস্থায় জেলেদের মাঝে ন্যায্যমূল্যে জ্বালানি তেল সরবরাহ

সংশ্লিষ্টদের মতে, তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অভিযোগের প্রকৃত চিত্র, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০