মাগুরা প্রতিনিধি:
১৭ জুলাই ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাত, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়, মাগুরা প্রেসক্লাবের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স (মাগুরা শাখা) আয়োজিত এ প্রতিযোগিতায় মাগুরাসহ পার্শ্ববর্তী ১০ জেলার মোট ৪০ জন দাবাড়ু অংশ নিয়েছেন। এছাড়া ভারতের সাতজন রেটিংধারী দাবা খেলোয়াড়ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যা প্রতিযোগিতাটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও রেটিংধারী দাবাড়ু তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা তৈরি হবে।

আরো পড়ুন...  মিরুখালীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

তারা আরও বলেন, মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে অনেক প্রতিভাবান দাবা খেলোয়াড় থাকলেও আন্তর্জাতিক রেটিং প্রতিযোগিতার সুযোগের অভাব রয়েছে। সেই ঘাটতি পূরণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনেও নতুন ও দক্ষ দাবাড়ু তৈরিতে মাগুরা দাবা সংস্থা নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করবে বলে জানান আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলার (রহ.) ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন, ওসির বক্তব্য মেলেনি

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, চন্দনাইশে আহত ৪

১০

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

১১

মহারাজার দিঘিতে যুবকের মরদেহ উদ্ধার: বোনসহ দুজন গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

১২

মাগুরার শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, পাল্টা হামলায় নিরীহ পরিবারের বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

১৩

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

১৪

পটিয়ার কেলিশহরে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ

১৫

মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে অসংখ্য ভুলের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

১৬

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন বিএনপি নেতা এনামুল

১৮

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

২০