মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী:
১৭ জুলাই ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের অসহায় রিকশাচালক মো. জাকারিয়া মৃধার পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে রিকশা চালিয়ে কোনোমতে সংসার চালালেও এখন বড় ছেলে মো. মোসাদ্দেক হোসেনের (১৭) চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ২০২৬ ভোর প্রায় ৫টার দিকে টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের হেল্পার হিসেবে কর্মরত অবস্থায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন মোসাদ্দেক। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকায় নেওয়া হয়। পরে উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), সাবেক পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় মোসাদ্দেকের মাথা, বাম হাত, মুখের মাড়িসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে এবং একাধিক হাড় ভেঙে গেছে। বর্তমানে তার স্নায়বিক জটিলতাও দেখা দিয়েছে। উন্নত চিকিৎসা ছাড়া তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

চিকিৎসক ডা. মো. মামুনুর রশিদ (সানি) জানান, মোসাদ্দেকের উন্নত চিকিৎসা প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন হতে পারে।

আরো পড়ুন...  বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ দুইজন আটক

এদিকে চিকিৎসার বিপুল ব্যয় বহন করা রিকশাচালক বাবা জাকারিয়া মৃধার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রতিদিনের হাসপাতাল ব্যয়, ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ জোগাতে গিয়ে পরিবারটি চরম অর্থসংকটে পড়েছে। অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের।

অসহায় বাবা জাকারিয়া মৃধা বলেন, “আমার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই। সবাই যদি একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমার ছেলেটা নতুন জীবন ফিরে পাবে।”

স্থানীয় বাসিন্দারাও জানান, সমাজের হৃদয়বান ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজসেবী এবং সরকারি-বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে মোসাদ্দেকের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতে পারে।

একটি অসহায় পরিবারের শেষ আশাটুকু বাঁচিয়ে রাখতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলার (রহ.) ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন, ওসির বক্তব্য মেলেনি

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, চন্দনাইশে আহত ৪

১০

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

১১

মহারাজার দিঘিতে যুবকের মরদেহ উদ্ধার: বোনসহ দুজন গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

১২

মাগুরার শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, পাল্টা হামলায় নিরীহ পরিবারের বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

১৩

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

১৪

পটিয়ার কেলিশহরে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ

১৫

মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে অসংখ্য ভুলের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

১৬

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন বিএনপি নেতা এনামুল

১৮

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

২০