কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
১৮ জুলাই ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

লক্ষ্য মোদের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্বহীন সমাজ, আত্মনির্ভরশীলতা, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্মার্ট উদ্যোক্তা ফোরাম।

শনিবার (১৮ জুলাই) সকালে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা এক্সিকিউটিভ রোমেনা আক্তার মনি বলেন, স্মার্ট উদ্যোক্তা ফোরাম একটি মানবিক সংগঠন। সংগঠনটি মানবিক সহায়তা, আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে। এসব কার্যক্রমে আয়শা নুরুল আলম ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা প্রদান করে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এ লক্ষ্যেই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের জেলা সদস্য সচিব ফাতেমা খাতুন, স্থায়ী সদস্য সানজিদা চৌধুরী, অর্গানাইজেশন টিমের সহ-আহ্বায়ক সোনিয়া ইসলাম, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম, সদস্য রাকিব হাসান রিফাত, দোলা আনছারি, মনিরা মনি, শাপলা শারমিন, আইরিন খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারির নিয়োগে দলীয়করণের অভিযোগে সংবাদ সম্মেলন

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০